ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ দুপুর
  • ৩৮১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬০, গুলশানে ৪৮ এবং উত্তরা বিভাগে ৬৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছয়জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, সাতটি তেলের ড্রাম এবং সিটি গোল্ডের এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad