এ লক্ষ্যে বিমা কোম্পানিগুলোর সঙ্গে পৃথকভাবে ‘গভর্ন্যান্স রিভিউ মিটিং’ করা হচ্ছে। একই সঙ্গে দাবি পরিশোধে বাধা চিহ্নিত করে সমস্যাগ্রস্ত কোম্পানিগুলোর জন্য নেওয়া হচ্ছে আলাদা ব্যবস্থা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আইডিআরএর সম্মেলনকক্ষে দ্বিতীয় দফায় অপরিশোধিত বিমা দাবি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
তিনি বলেন, বর্তমানে বিমা খাতে পলিসি ডিসপোজাল রেট ৫৭ শতাংশ। এ হারে দাবি নিষ্পত্তি হলেও বকেয়া দাবির পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা হওয়া উদ্বেগের বিষয়।
মীর নাদিয়া নিভিন জানান, বকেয়া দাবি নিষ্পত্তির উদ্যোগ দুটি ধারায় এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথমত, বিভিন্ন বিমা কোম্পানির সঙ্গে ওয়ান-টু-ওয়ান ‘গভর্ন্যান্স রিভিউ মিটিং’ করা হচ্ছে। এসব বৈঠকে পলিসিধারীদের দাবি কেন পরিশোধ করা হচ্ছে না এবং কী কারণে দাবি আটকে আছে, তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, অনেক কোম্পানির ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক ও বিশেষ ইস্যুর কারণে দাবি পরিশোধে জটিলতা রয়েছে। নন-লাইফ বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে এসবিসির সঙ্গে কিছু বিষয় জড়িত। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে, যাতে অনিষ্পন্ন বিষয়গুলো পলিসিধারীদের দাবি পরিশোধে বাধা না হয়।
আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, সাত-আটটি বিমা কোম্পানিকে তুলনামূলকভাবে ‘ডিস্ট্রেসড’ বা সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কোম্পানির আর্থিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে।
তবে আইডিআরএর কার্যক্রম শুধু সমস্যাগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। প্রায় ৭২টি বিমা কোম্পানির মধ্যে মাঝারি অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও নিয়মিত বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও দাবি পরিশোধের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
আইডিআরএর চেয়ারম্যান বলেন, বর্তমানে বিমা খাতের ৫৭ শতাংশ ডিসপোজাল রেটকে ৭৫ শতাংশে উন্নীত করাই তাদের লক্ষ্য। খাতভিত্তিকভাবে এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হলে বিমা দাবির নিষ্পত্তিতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।
দ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর দাবি পরিশোধঅপরিশোধিত দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় পাঁচটি বিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর দাবি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ দফায় মোট ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার অপরিশোধিত বিমা দাবি পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে পাঁচটি

প্রথম দর্পণ,ডেস্ক