রাত দেড়টার পর দেওয়া এক পোস্টে ঘটনাস্থলের একটি ভিডিও শেয়ার করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, চাঁদা না দেওয়ায় মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় ইউটিউবার ও জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালানো হয়েছে।
প্রায় একই সময়ে দেওয়া অপর একটি পোস্টে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সালমান মুক্তাদিরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘সালমান মুক্তাদিরের পাশে আছি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগস্টুডিওতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ।
আরেক পোস্টে তিনি লেখেন, ‘দেশে কি কোনও সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’
তবে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত এবং চাঁদা দাবির অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক