মশাল মিছিলে বিএনপি নেতার মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ বিকাল
  • ৩০৭১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


কিশোরগঞ্জে মশাল মিছিলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন মিজানুর রহমান (৬০) নামে এক বিএনপি নেতা। কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার রাতে মশাল মিছিলটি বের করা হয়।'


মনোনয়ন প্রত্যাশী মাসুদ হিলালী, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মশাল মিছিলের আয়োজন করা হয়।'


মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের সন্দু বেপারীর ছেলে। তিনি মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।'


কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, কিশোরগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়। পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হওয়ার প্রাক্কালে মিজানুর রহমান অসুস্থবোধ করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'


মিজানুর রহমান মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানান ভিপি সোহেল।'





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad