রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ মুহূর্ত, ভাইরাল ছবি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ দুপুর
  • ৫৫০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর বর্তমানে সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত। ব্যস্ততার মধ্যেই স্বামীর জন্মদিনে ভালোবাসার বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন আলিয়া।

সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। এ উপলক্ষে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন আলিয়া ভাট। সেখানেই ধরা পড়ে তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত।

ছবিগুলোর একটিতে দেখা যায়, ঘরের একটি আর্মচেয়ারে বসে থাকা রণবীরকে কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর এবং লাল পোশাকে আলিয়াকে একে অপরের দিকে তাকিয়ে হাস্যরস ও খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়।

ছবির সঙ্গে আলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন কিউটি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা ভক্তদের নজর কাড়ে। রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার ভক্ত-অনুরাগীরা।

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর ও আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় নির্মিত সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad