বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ, অমিত শাহ-ফড়ণবিসের হস্তক্ষেপ চাইলেন তানিশা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ৫০৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের লোনাভালার পারিবারিক বাড়িতে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল আসা এবং সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করেন তানিশা। তিনি দাবি করেন, লোনাভালায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাটি বিপুল অঙ্কের বিল পাঠাচ্ছে এবং বিল পরিশোধে বাধ্য করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে।

তানিশার অভিযোগ, বিল পরিশোধের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন করতে লোকজন পাঠানো হচ্ছে। বিষয়টিকে তিনি ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তানিশা লেখেন, লোনাভালায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ‘মাফিয়ার মতো’ আচরণ করছে। তার দাবি, সেখানে কোনো আইনকানুনের তোয়াক্কা করা হচ্ছে না।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে লোনাভালায় এসে পরিস্থিতি দেখার অনুরোধও জানান।

তানিশার অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা বাড়িটি মুখোপাধ্যায় পরিবারের কাছে দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত। এটি তার দিদিমা ও প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের বাড়ি। তানিশা এর আগে জানিয়েছিলেন, তার শৈশবের বড় একটি সময় এবং তার মা অভিনেত্রী তনুজার শৈশবও কেটেছে এই বাড়িতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটির কয়েকটি ছবি প্রকাশ করেন তানিশা। সেখানে তিনি জানান, বাড়িটির প্রতিটি দেয়াল ও কোণে পরিবারের স্মৃতি জড়িয়ে রয়েছে। সংস্কারের সময়ও তিনি বাড়িটিকে অতিরিক্ত আধুনিক না করে দিদিমা শোভনা সমর্থ যেভাবে পছন্দ করতেন, সেভাবেই রাখার চেষ্টা করেছেন।

এমনকি বাড়িতে শোভনা সমর্থের হাতে লাগানো কোনো গাছও কাটতে চাননি বলে জানিয়েছিলেন তানিশা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad