জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ দুপুর
  • ৫২৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে স্পিকার বক্তব্য দিতে পারেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকারের কার্যালয়ে কয়েক মিনিট অবস্থানের পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে তখন পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’

পরে বিভিন্ন প্রতিবেদনে স্পিকারের কাছে মিষ্টির পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে অভিযোগের বিষয়ে তদন্তের কথা জানিয়েছে সরকার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad