রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ দুপুর
  • ১১৬৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপগুলোর ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. চন্দন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রনজিত কুমার সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এটি গভীরভাবে সম্পৃক্ত। তাই উৎসবকে ঘিরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad