কারা সূত্রে জানা গেছে, বেলাল হোসেনের মা সফুরা বেগম (১০০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে মারা যান। তিনি দুপচাঁচিয়ার পাইকপাড়া মহল্লার প্রয়াত ছইমুদ্দিন প্রামাণিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বেলাল হোসেনকে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
হত্যা মামলার প্রধান আসামি
উল্লেখ্য, দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেন। প্রায় দুই বছর আগে জয়পুরহাট এলাকা থেকে র্যাব-১২ তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।
বেলাল হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি ছিলেন।
তথ্যসূত্র:বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমানের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক