ক্যারিবীয়' আকাশপথে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ দুপুর
  • ২৭৭০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg



ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ক্যারিবীয় আকাশপথে আরোপিত নিষেধাজ্ঞা শনিবার রাতে তুলে নেওয়া হয়েছে। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়।'


ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগের মামলা চলছে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রাজধানী কারাকাসে বিমান হামলার পর তাদের আটক করে।'


যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা (জিএমটি ০৫:০০) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। তিনি বলেন, “এয়ারলাইনগুলোকে জানানো হয়েছে। তারা দ্রুত ফ্লাইটের সময়সূচি হালনাগাদ করবে।'


শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ক্যারিবীয় আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চলমান সামরিক অভিযানের কারণে উড়োজাহাজ চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় আকাশপথ বন্ধ করা হয়েছিল।'


এসআর





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad