টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের বড় সুখবর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ মে ২০২৬, ০১:১৩ দুপুর
  • ৩৯০০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের বড় সুখবর



টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল। সিরিজ না জিততে পারলেও আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে টাইগাররা। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।


আজ মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে।


৬ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট ২২০। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে।


দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে।


র‍্যাঙ্কিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে, তাদের র‍্যাংকিংয়ে দ্রুত উন্নতি ঘটছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad