হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫০ রাত
  • ২০১১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক। ছবি

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় সদর হাসপাতালে ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন অসিত দাশ, রমিজ আলী রনি, কামাল শাহ, সৌরব রায়, নিতু ঘোষ, আসাদুজ্জামান, কাওসার মিয়া, আব্দুল খালেক ও বিলু মিয়া।

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগী নিয়ে আসা ভুক্তভোগী আসকির মিয়া জানান, সকালে একজন রোগীকে নিয়ে আসলে তারা ভিলেনের মতো করে আমাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। তারা আমাদের জোর করে অন্যত্র নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। দালালদের জ্বালায় সবাই অতিষ্ঠ বলেও তিনি জানান।

র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিয়ষটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটক দালালদের বিরুদ্ধে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে যাওয়াসহ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তির নামে হয়রানির অভিযোগ রয়েছে। দালালদের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, আমরা টাউট আইন অনুযায়ী আটক ৯ দালালকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad