জয়ের খোঁজে কুরাসাও, ইকুয়েডরের বিপক্ষে ‘বাঁচা-মরার’ লড়াই

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ০৯:২২ রাত
  • ২৪৪৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের অভিষেক আসরে প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে হতাশ কুরাসাও। তবে সেই ম্যাচেই ইতিহাসের পাতায় নাম লেখায় ক্যারিবীয় দেশটি। জার্মানির বিপক্ষে ২১তম মিনিটে গোল করে বিশ্বকাপের ইতিহাসে কুরাসাওয়ের প্রথম গোলের রেকর্ড গড়েন মিডফিল্ডার লিভানো কোমেনেনসিয়া।

সেই অর্জনের অনুপ্রেরণা নিয়েই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ‘ব্লু ওয়েভ’ খ্যাত দলটি। রোববার সকাল ৬টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের।

কুরাসাও শিবিরের জন্য স্বস্তির খবর, দলের কোনো খেলোয়াড় চোটে আক্রান্ত নন। অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকেট পূর্ণশক্তির দল নিয়েই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামতে যাচ্ছেন। প্রথম ম্যাচে গোল করা কোমেনেনসিয়া একাদশে থাকছেন প্রায় নিশ্চিতভাবেই। আক্রমণভাগে দলের ভরসা দুই অভিজ্ঞ ফুটবলার জুনিও ব্যাকুনা ও অধিনায়ক লিয়েনড্রো ব্যাকুনা। জাতীয় দলের হয়ে তাদের গোলসংখ্যা যথাক্রমে ১৪ ও ১৬।

মাঝমাঠে সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড তাহিত চং। দুই স্ট্রাইকার জনাথন লোকাদিয়া ও জেরভেন হ্যানসেনের পেছনে থেকে আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে তার কাঁধে। ফলে ব্র্যান্ডলি কুয়াসকে হয়তো বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

রক্ষণভাগে শেরেল ফ্লোরানুস, রিশেডলি বাজোয়ের, আরমান্ডো ওবিস্পো এবং ডেভেরন ফনভিলের সমন্বয়ে গড়া ডিফেন্স লাইন প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে প্রস্তুত। গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এলোয় রুম।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ইকুয়েডরও। ফলে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই কারও।

এ কারণে ক্যানসাস সিটির এই লড়াইকে গ্রুপ পর্বের ‘অঘোষিত ফাইনাল’ হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্বকাপ মঞ্চে প্রথম পয়েন্টের খোঁজে থাকা কুরাসাও ইকুয়েডরের বিপক্ষে চমক দেখাতে পারলে টুর্নামেন্টে নতুন সমীকরণ তৈরি হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad