হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০৩:০০ দুপুর
  • ২৮৬৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একাদশেও তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা।

দলের বাইরে গেছেন সৌম্য সরকার, সাকলাইন সজীব ও মোস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্য পেলেও টি-টোয়েন্টি সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য মর্যাদা রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার দেখতে হয় স্বাগতিকদের। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের উন্নতি দেখা গেলেও ১৮৯ রান সংগ্রহ করেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে প্রথমবারের মতো সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। এর আগে ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই দলের ব্যাটারদের দাপটে রানবন্যা দেখা যায়। অস্ট্রেলিয়া ১৯৬ রান সংগ্রহ করার পর বাংলাদেশ জবাবে ১৮৯ রান তোলে। দুই ইনিংস মিলিয়ে ৩৮৫ রান হয়, যা এই ভেন্যুতে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সর্বোচ্চ ম্যাচ-সংগ্রহ।

ব্যাটিং সহায়ক উইকেটে আজ বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে চাইবে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শেষ পর্যন্ত টাইগাররা কতটা লড়াই করতে পারে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad