ট্রাম্প’ নামের সাদা মহিষটি এবার চিড়িয়াখানা ছাড়ল—কোথায় গেল জনপ্রিয় সেই ‘তারকা’ প্রাণী?

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ১১:৫৭ রাত
  • ১৭২২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দীর্ঘদিন দর্শনার্থীদের নজর কেড়ে আসা বিরল অ্যালবিনো সাদা মহিষটি, যা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত ছিল, এবার চিড়িয়াখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণীটিকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রম আরও বৈজ্ঞানিকভাবে পরিচালনার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, প্রাণীটির দীর্ঘমেয়াদি সুরক্ষা ও গবেষণার স্বার্থেই এটিকে বিএলআরআই-এ স্থানান্তর করা হয়েছে, যেখানে আরও উন্নতভাবে এর পরিচর্যা করা সম্ভব হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের একটি খামারে কোরবানির ঈদকে সামনে রেখে জন্ম নেওয়া এই বিরল সাদা মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাথার সামনের অংশের বিশেষ আকৃতির লোমের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

পরে কোরবানি না দিয়ে সরকার প্রাণীটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং গত ২৭ মে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। সেখানে এটি দ্রুতই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গবেষণার সুবিধার্থে প্রাণীটিকে এখন সাভারের বিএলআরআই-এ রাখা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad