ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক, সহায়তার আশ্বাস

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ০১:৪০ দুপুর
  • ১৯৩৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত।

তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।

তারেক রহমান বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি এই সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় ভেনেজুয়েলার চলমান দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সহমর্মিতা ও অব্যাহত সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad