রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, ১১:১১ রাত
  • ৩১৪১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রোহা এবং কালিঞ্জা-নওদাসালুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযান চলাকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারার বিধান অনুযায়ী অবৈধ মাটি কাটার দায়ে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, জনস্বার্থে অবৈধ টপসয়েল ও মাটি কাটা প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান সর্বদা চলমান থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad