আগামী ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই জানেন, ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের সাথে সাথে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতারা সিরাজগঞ্জ চেম্বার দখল করে। এই দখলকে কেন্দ্র করে এক নেতাকে বহিষ্কারও করা হয়েছে। বর্তমানে চেম্বারের প্রেসিডেন্টও কোন বৈধ পন্থায় প্রেসিডেন্ট হয়নি। ব্যবসায়ী সংগঠনে কোন রাজনৈতিক ব্যক্তিকে নয়, ব্যবসায়ীকে নির্বাচন করুন। এতে ব্যবসায়ী পরিবেশ ফিরে আসবে। সিরাজগঞ্জে চাঁদামুক্ত, রাজনৈতিক মুক্ত ব্যবসার পরিবেশ তৈরী করতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী জোট মনোনীত প্রার্থীকে ভোট দিন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে (২৯ নভেম্বর ২০২৫), রাত্রীতে সিরাজগঞ্জ শহরের একটি অভিজাত হোটেলে ভোটারদের সাথে মতবিনিময়কালে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ)'র আন্তর্জাতিক কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম একথাগুলো বলেন।
ভোটারদের ও সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক পদপ্রার্থীরা ৫ আগষ্ট এর পর কোন ব্যবসায়ীর কাছ থেকে দলের প্রোগ্রাম বা কোন কাজের কথা বলে ৫ টাকা নেওয়ার জন্য কারও কাছে মোবাইল করেনি। কারও কাছে চাঁদা দাবী করলে আপনার সরাসরি এই হাউজে উপস্থাপিত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী জোট মনোনীত প্রার্থীরা চাঁদা দাবী করে থাকলে আমি আপনাদের ভোট দিতে নিষেধ করব। আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী জোট মনোনীত প্রার্থীরা বিজয়ী হলে সিরাজগঞ্জে সকল ব্যবসায়ীদের রাজনৈতিক মুক্ত, চাঁদাবাজি মুক্ত করা হবে। চেম্বারে কোন রাজনৈতিক কার্যকলাপ হবে না।
ভোটারদের সাথে মতবিনিময়কালে সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র ভোটার, জামায়াত ইসলাম থেকে মনোনিত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিক খসরু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আলাউদ্দিন আল আজাদ, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আল আমিন খন্দকার, পরিচালক পদপ্রার্থী হাফিজুর রহমান বাবু, ওমর ফারুক খান জুবায়ের, মনিরুল ইসলাম, এসএম নুর-ই ইলাহী, গফুর মোল্লা, ইকরামুল হক খান, মাসুদ রানা ও সিরাজুল ইসলাম ও সিরাজগঞ্জ সদর উপজেলার ভোটাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত নির্বাচনে অর্ডিনারী গ্রুপে প্রেসিডেন্ট পদে ২জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩জন, ১৪জন পরিচালক পদে ৪৮ জন ও এসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, ৬জন পরিচালজ পদে ৮ জন ও গ্রুপ মেম্বার পরিচালক পদে ২জন প্রতিন্দন্দ্বিতা করবেন। অর্ডিনারী গ্রুপে ১৭টি পদে ৪৩৮ জন তাদের প্রত্যক্ষ ভোট ও এসোসিয়েট গ্রুপে ৮টি পদে ৬৮ জন তাদের প্রত্যক্ষ ভোট প্রদান করে নেতা নির্বাচন করবেন।
