ফেনীর ছাগলনাইয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। সেটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি লং ভেহিক্যাল আনা হয়। কাভার্ডভ্যানে রশি লাগানোর সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তিনজন এবং পরে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, নিহত চারজনের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার রয়েছেন। নিহতদের মধ্যে আরও একজন যাত্রীবাহী বাসের চালক। অপর নিহত ব্যক্তিসহ চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad