স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেবে সরকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ বিকাল
  • ২০৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে ৪৩ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সাড়ে ৭ হাজার নার্স ও আড়াই হাজার চিকিৎসক রয়েছেন। এছাড়া মিডওয়াইফ ও পরিচর্যাসেবা-সংশ্লিষ্ট পদসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে তিনি নবনির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে মিডওয়াইফ ও পরিচর্যাসেবা-সংশ্লিষ্ট পদগুলোতে ৮০ শতাংশ নারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাত জনবল সংকটে রয়েছে। বর্তমানে দেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক বা নার্স রয়েছেন। সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

জনবল সংকট নিরসনে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীতের অনিয়ম দূর করে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করে সেগুলো চালু করারও ঘোষণা দেন তিনি।

বৈঠকে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad