৩৮০ রানের লক্ষ্য তাড়ায় উস্টারশায়ার একসময় ৫ উইকেটে ২৬৫ রান তুলে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। তবে এরপর মাত্র ৩০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দলের পক্ষে ব্রেট ডি’অলিভেইরা ১০৩ রানে অপরাজিত থাকলেও উস্টারশায়ারকে জয়ের বন্দরে নিতে পারেননি।
প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট শিকার করেন হাসান। হেনরি কুলেনকে ৪৫ রানে ফিরিয়ে গুরুত্বপূর্ণ একটি জুটি ভাঙেন তিনি। এরপর নতুন বল হাতে বেন আলিসনকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার।
হাসানের পাশাপাশি কেন্টের হয়ে ম্যাট মিলনেস তিনটি এবং কিথ ডাজিয়ন চারটি উইকেট নেন। তাঁদের বোলিংয়ে উস্টারশায়ারের ইনিংস গুটিয়ে যায়।
এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেল কেন্ট।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স