রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ দুপুর
  • ৪০৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ সেফটি ভালভের ত্রুটি মেরামত করা হয়েছে। মেরামতের পর প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি) ১৬ মেগাপাসকেল উচ্চচাপে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগের রাত থেকে শুরু হওয়া পরীক্ষাটি বিদ্যুৎকেন্দ্রের মেইন কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম—দুই জায়গা থেকেই পরিচালনা করা হয়। প্রথমে কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। সেগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়।

পরীক্ষার সময় ভালভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও পরামিতি পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত কঠোরভাবে অনুসরণ করে পুরো পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক।

কমিশনিং প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ

ড. জাহেদুল হাসান বলেন, পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়। পিওআরভি পরীক্ষার সফল সমাপ্তি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই সেফটি ভালভ ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।

তিনি বলেন, নির্ধারিত সময়সূচি বজায় রাখতে গিয়ে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কমিশনিংয়ের পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা করার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করে পরবর্তী ধাপে এগোচ্ছে।

রুশ-বাংলাদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগ

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে তখন ত্রুটি মেরামত বা বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

এনপিসিবিএল সূত্র জানায়, ত্রুটি সমাধানে রাশিয়ার সঙ্গে আলোচনার পর গত ২২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি রুশ বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় পিওআরভির ত্রুটি মেরামত করা হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad