দুদিন ধরে আইসিইউতে শ্রেয়াস আইয়ার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫১ রাত
  • ১৭৮৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবিঃসংগৃহীত

গুরুতর অবস্থায় সিডনির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, শ্রেয়াসের প্লীহা ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় তার।

শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে মাটিতে আছাড় খেয়ে মাঠ ছাড়েন আইয়ার। প্রথমে চোটটি গুরুতর মনে না হলেও পরে ব্যথা বাড়লে তাকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গেলে জানা যায়, তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। পরে আইয়ারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে আইসিইউতে নেয়া হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad