রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ১০:২৪ রাত
  • ১৬৯২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালাম। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ১০(১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ব্যারিস্টার আব্দুস সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

একই সঙ্গে সংগঠনটির প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. রফিকুল কবির এবং ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. তৌফিক মো. মোশাররফ হোসেন (রানা)। প্রজ্ঞাপন অনুযায়ী, এই অ্যাডহক বোর্ডের মেয়াদ হবে তিন মাস।

রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন নেতৃত্বকে কেন্দ্র করে মানবিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad