‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগানকে সামনে রেখে গত ২৮ আগস্ট ঢাকার এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।
ইজিবাই ডটকম ডটবিডির মাধ্যমে পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং চীন থেকে পণ্য সংগ্রহের মতো প্রক্রিয়াগুলো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইন বা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ইজিবাই ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করাই তাদের লক্ষ্য।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মহসিন আলী বলেন, ইজিবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা সহজে মানসম্মত পণ্য সংগ্রহ করে ব্যবসা শুরু ও সম্প্রসারণ করতে পারবেন।
ইজিবাই ডটকম ডটবিডি গ্যালাক্সি কার্গো ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান। ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটি চীন-বাংলাদেশ বাণিজ্য ও লজিস্টিকস খাতে কাজ করছে। ওই অভিজ্ঞতা এবং চীনভিত্তিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, চীনে প্রতিষ্ঠানটির নিজস্ব গুদাম ও কার্যালয় রয়েছে। সেখানে স্থানীয় কর্মীদের নিয়ে একটি নির্দিষ্ট দল পণ্য সোর্সিং ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে চীন থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নয়, শিক্ষার্থী, চাকরিজীবী, নতুন উদ্যোক্তা এবং ই-কমার্স ব্যবসায়ীদেরও চীন থেকে পণ্য সংগ্রহের সুযোগের সঙ্গে যুক্ত করা।

প্রথম দর্পণ,ডেস্ক