রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রজনন মৌসুমে বিশেষ অভিযানপ্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এ সময়ে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় নদ-নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
উজিরপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খাতুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী শৈলেন ঘরামী ও বিকাশ বাবুসহ উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থাঅভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
এ সময় আইন অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

প্রথম দর্পণ,ডেস্ক