সিলেটে জনসমুদ্র থেকে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৫ দুপুর
  • ২৭৩৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।


বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন।



এদিকে সকাল থেকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশে— চৌহাট্টা এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক, দরগা সড়কে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।


সিলেটের ছয়টি নির্বাচনি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad