ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া মতিঝিলে ৬১, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭, তেজগাঁওয়ে ৫৬, ওয়ারীতে ৫৫, রমনায় ৪৩, লালবাগে ৩৬ এবং গোয়েন্দা বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা বড়ি ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে পাঁচটি মোটরসাইকেল, একটি জিপ গাড়ি, ১৩টি মোবাইল ফোন, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি এবং নগদ ১৪ হাজার টাকা।

একই অভিযানে দুই ভিকটিমসহ ইয়াবা সেবনের পাইপ ও ফয়েল পেপারও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad